1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

লালমাইয়ে ভূমিসেবা মেলা -২০২৬ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত
৫০

লালমাই প্রতিনিধি
“জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ ” এ স্লোগান নিয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা মেলা -২০২৬ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে-২১ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর বেলুন উড়িয়ে ও লালফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
মঙ্গলবার,১৯ মে,২০২৬ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) এর প্রতিনিধি সাব- ইনস্পেক্টর ইমাম, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তাজুল ইসলাম,গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম মজুমদার,কানুনগো মোঃ মোশাররফ হোসেন,
উপজেলা সার্ভেয়ার মোঃ আবু হানিফ ,হেড এ্যাসিসট্যান্ট মোঃ মাসুদ মিয়া,উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ মহসিন সরকার, সার্টিফিকেট পেশকার মোঃ হাসানুজ্জামান, বাগমারা ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ রিয়াদ মাহমুদ, ভূলইন ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ মিজানুর রহমান, ভাটরা ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ হারুনুর রশীদ,প্রেমনল ইউনিয়ন ভূমি সহকারী অফিসার কাজী মোঃ তৌহিদুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন।
এছাড়াও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..