1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সিলেটে কমছে না হামের দাপট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

সিলেটপ্রতিনিধি

নতুন কেউ শনাক্ত না হলেও সিলেটে হাম পরিস্থিতি এখনো বেসামাল। কোনভাবেই কমছে না হাম। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৩ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য জানায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিম তাহসিন নিজাম। তার বয়স মাত্র ৪ মাস ২১ দিন। শহিদ শামসুদ্দিন হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০। এর মধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এ বছর সিলেট বিভাগে হাম সনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জনের। এদের মধ্যে সিলেট জেলায় সনাক্ত হয়েছে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে সনাক্ত হয়েছে ৩৫৭ জন।

হাম সন্দেহে বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন, নর্থ-ইস্ট হাসপাতালে ৩জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..