নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৪ জুন) রাত ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জহির উদ্দিন (৪৫)। রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড়ে তার লেদের দোকান আছে। তবে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাবার নাম আবুল কাশেম খন্দকার। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়কে জহিরের ছিন্নভিন্ন দেহ, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে।
Leave a Reply