রংপুর প্রতিনিধি:
ভালো নেই পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারীবৃন্দ।খোঁজ নিয়ে জানা যায় চলমান লক ডউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় মানবতার জীবন যাপন করতেছেন পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী বৃন্দ।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় প্রতিবন্ধী ছাত্র ছাত্রী দের সকল শিক্ষা পাঠদান বন্ধ হওয়ায় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে।
উদয় প্রভাত সংঘ সংস্থা নিবন্ধন ৪১৩/৮৫ রংপুর কতৃক নিবন্ধিত পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ২০১২ সালে ৩৭৯ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়ে ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী পাঠ দান কার্যক্রম চালু হয়। সরকারের ২০১৯ সালের নতুন নীতিমালা অনুযায়ী পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পুনরায় অনলাইনে আবেদন করিয়া সকল কর্যক্রম পরিচালনা করে আসিতেছেন।
পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ উমর ফারুক বলেন,সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র-ছাত্রীদের জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রশিক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টির জন্য এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি,সরকার পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি প্রদান করিলে রংপুর জেলায় একটি আধুনিক মডেল প্রতিবন্ধী স্কুল উপাহার দিব।তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট আবেদন নিবেদন দাবি দ্রুত পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্বীকৃতি প্রদান করা হোক।
পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রংপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ইসরাত সাদিয়া সুমি বলেন, আমি এই স্কুলে গেছি দেখছি, বিদ্যালয়টি দৃষ্টিনন্দিত,জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, আমি প্রতিষ্ঠানটি নিজে অডিট করেছি আমার কাছে সবকিছু ভালো মনে হয়েছে তাই সন্তোষজনক রিপোর্ট মন্ত্রণলায়ে প্রেরণ করছি স্বীকৃত জন্য সুপারিশ করেছি।রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার রায় বলেন, আমি বেশ কয়েক বার পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে গেছি শিক্ষক কর্মচারীদের উপহার সামগ্রী বিতরণ করেছি ছাত্র ছাত্রী দের সাথে সময় দিয়েছি প্রতিষ্ঠানটি চমৎকার হয়েছে।
রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি বলেন, বিদ্যালয়টি স্বকৃীতি প্রদান করিলে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ছাত্র ছাত্রী দের জীবন মান উন্নত হবে।স্থানীয় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিউর রহমান সাফি সহ জনসাধারণ পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।
Leave a Reply