কক্সবাজার প্রতিনিধিঃ
কর্মহীন মহিলাদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে, অত্যন্ত আন্তরিক সরকার ।তারেই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়াতে নারী উন্নয়ন ফোরাম নামের একটি বেসরকারী সংস্থা কর্তৃক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মহিলাদের মাঝে সেলাই মিশিন বিতরণ করা হয়েছে।
১০ জুন বিকালে এই উপলক্ষে উপজেলা মোহনা মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয় । উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরিজের সভাপতিত্বে অনুষ্টিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,
বিশেষ অতিথি উপজেল মহিলা ভাইচ চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি, জেসমিন হক জেসি চৌধুরী, ভাইচ চেয়ারম্যান মকছুদুল হক ছট্টু সাংবাদিক মিজবাউল হক সহ সরকারী বেসরকারী কর্ম কর্তা ও নেতৃস্থানীয় লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply