কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ফুলেরডেইল চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সকালে চরে লাশটি দেখতে পায় স্থানীয়রা দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মায়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথে নৌকাটি ডুবে যায়। পরিবারের কর্তা এখনো নিখোঁজ রয়েছেন।
Leave a Reply