যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কতটা যন্ত্রণা, কয়েক দিনে বুঝতে পেরেছি : মিমি

কতটা যন্ত্রণা, কয়েক দিনে বুঝতে পেরেছি : মিমি

বিনোদন ডেস্ক:

নিয়েছিলেন করোনার ভুয়া টিকা। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তার অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিমির অনুরাগীরা। তবে এখন মিমি আগের থেকে সুস্থ। চিকিৎসকের কথামতো ওষুধপত্রও খেয়েছেন তিনি। অনুরাগীদের দুশ্চিন্তা দূর করতে এবার পোস্টে লিখলেন, ‘নিজের পায়ে দাঁড়াতে পারছি!’, সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে তার সুস্থ থাকার কথা জানিয়ে দিলেন মিমি। সঙ্গে পোস্ট করলেন একগোছা ফুলের ছবি!

এই পোস্টে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা কয়েকদিন ধরে বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার খবর নিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, ওষুধ চলছে। খুব দ্রুত গলব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাব।’ মিমি মজা করে গলব্লাডারের সমস্যাকে মিস্টার গলব্লাডারও বলেছেন।

বেশ কয়েকদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন মিমি। সঙ্গে ছিল লিভারের সমস্যাও। ওষুধ চলছিল তার। নতুন বিপত্তি ঘটে ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন মিমি।
মিমি আগেই জানিয়ে ছিলেন, ‘ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন বলে একটি অ্যান্টিবায়োটিক, যা কি না মূত্র সংক্রমণ ও পেটে ব্যথার জন্য দেওয়া হয়। আমার যেহেতু লিভারের সমস্যা রয়েছে আগে থেকে তাই চিকিৎসকরা একটু চিন্তায় ছিলেন। লিভারের কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্যই ওষুধ দিয়েছেন চিকিৎসকরা’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com