যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবু মা নুসরাত, বেবি বাম্প নিয়ে রোজই করছেন শুটিং

হবু মা নুসরাত, বেবি বাম্প নিয়ে রোজই করছেন শুটিং

বিনোদন ডেস্ক:

সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবর আর গোপন নেই। সম্প্রতি বেশ কয়েকবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজে বিরতি নেননি, নিয়মিত শুটিং ফ্লোরে যাচ্ছেন।
জানা যাচ্ছে, গত মঙ্গলবারই শুটিংয়ের জন্য স্টুডিওতে হাজির হয়েছিলেন নুসরাত, ওইদিনের শুটিং ফ্লোরের ছবিই এবার উঠে এল সাংসদ অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে হালকা আকাশি রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে নুসরাতকে। আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার কানে শোভা পাচ্ছে সুন্দর একটি দুল। ছবি পোস্ট করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, তুমি সুন্দর। অভিনেত্রীর পোস্ট করা এই ছবির নিচে তার রূপের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

গত সপ্তাহেও একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টুডিও পাড়ায় হাজির হয়েছিলেন নুসরাত। শুটিং-এর ফাঁকে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন #শুট টাইম। এমনকি ভ্যানিটি ভ্যানে সেলফি তুলে পোস্ট করেন তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন নুসরাত। কিছুদিন আগে নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ, বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন বিয়ে নয়, নিখিলের সঙ্গে তিনি সহবাস করতেন।

আর তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এমনকি নুসরাতের সন্তানের বাবা কে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও বাইরের বিতর্কে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি আপাতত নিজের হবু সন্তানকে নিয়েই নিজের মতো করে খুশি থাকার চেষ্টা করছেন। তার সঙ্গে আরো বেশি করে কাজেও মন দেওয়ার চেষ্টা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com