বিনোদন ডেস্ক :
বলিউডে ফের বিচ্ছেদের খবর। রোববার সকল থেকেই জল্পনা শুরু। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাসের নাকি বিয়ে ভাঙতে চলেছে। হ্যা ঠিকই শুনছেন, এমনটাই দাবি করেছেন বলিউডে নিক প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ এক অভিনেতা। শুধু তাই নয় একদিন আগে থেকেই তিনি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ভবিষতবাণী করছেন কমল আর খান।
বলিউড হোক বা রাজনৈতিক, বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন চিত্র সমালোচক। শুধু তাই নয় বিতর্কিত মন্তব্য করতেও পিছ পা হন না। এবার তিনি টুইটারে একে একে বর্ণনা দিচ্ছেন। তার প্রথম ভাবনা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই সন্তানের ভুল নামকরণের জন্য তারা কোনোদিনও অভিনেতা হিসাবে সফলতা পাবেন না। তারপরেই উঠে আসে প্রিয়াঙ্কা নিক জোনাসের নাম; যেখানে তিনি লেখেন দশ বছরের মধ্যেই আলাদা হবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
এছাড়াও কঙ্গনা রানাউয়াতের প্রসঙ্গেও এক বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রেডিকশন ৬ এ উঠে আসে তার লেখা, কঙ্গনা রানাউয়াতের কোনোদিনও বিয়ে হবে না। কমল আর খানের এই মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। বলিউডে চর্চা প্রবল চর্চা শুরু হয়েছে।
নিজেকে চলচ্চিত্র সমালোচক বলেও দাবি করেন কমল আর খান। তার এই পোস্ট দেখে বেশিরভাগ নেটিজেনরা তাকে কটাক্ষই করেছেন।
Leave a Reply