শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে থাকছেন মিশা-পূর্ণিমা-সেলিম

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে থাকছেন মিশা-পূর্ণিমা-সেলিম

বিনোদন প্রতিবেদক

সিনেমার শিল্পীদের কল্যাণে গঠন করা হয়েছে ট্রাস্টি বোর্ড। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১’র ৭ ধারা অনুযায়ী এটি গঠিত হয়েছে। সম্প্রতি ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। যেখানে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর, পূর্ণিমা ও শহিদুজ্জামান সেলিম।

শিল্পী সমিতির সভাপতি পদাধিকারে এই কমিটিতে স্থান পেয়েছেন মিশা আর বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পূর্ণিমা ও শহিদুজ্জামান সেলিমের নাম উঠে এসেছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে বোর্ডে আছেন সোহানুর রহমান সোহান।

এদিকে, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ ছাড়া প্রকাশ করা হয়েছে ১৪ সদস্যের কমিটি।

ট্রাস্টি বোর্ডের বাকি ১১ জন সদস্য হলেন-

১. মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন মাননীয় সদস্য অথবা অন্য যেকোনো একজন মাননীয় সংসদ সদস্য।

২. সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৩. প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত এর কমপক্ষে মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা

৪. অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৫. অর্থ বিভাগ কর্তৃক মনোনীত এর কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা

৬. সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এর কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন

৭. ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন

৮. সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

৯. সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

১০. শহীদুজ্জামান সেলিম, বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব

১১. দিলারা হানিফ পূর্ণিমা, বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব

ওই ট্রাস্টি বোর্ড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ মেনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের কাজ সম্পাদন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com