গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার থেকে ২৭ পিস বিয়ারসহ তৌহিদুল ইসলাম মোড়ল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত নয়টার সময় উপজেলার এমসি বাজার থেকে তাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মো. তৌহিদুল ইসলাম (২৬) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. রফিকুল ইসলাম মোড়লের ছেলে। তিনি উপজেলার এমসি বাজারে সাদিকা কোকারিজ নামে একটি দোকান পরিচালনা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. ইমরান শেখ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এমসি বাজারে সাদিকা কোকারিজের দোকানে অভিযান পরিচালনা কর হয়। তার দোকান তল্লাশি করে ২৭ পিস বিয়ার পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply