শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাসপাতালে ভর্তি নায়িকা নুসরাত

হাসপাতালে ভর্তি নায়িকা নুসরাত

বিনোদন ডেস্ক:
নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। সম্প্রতি জানা গেছে, অন্তঃসত্ত্বা নুসরাত জাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেকোনো সময় তার ঘর আলো করে আসবে নতুন সদস্য।
বুধবার গভীর রাতে পার্কস্ট্রিটের ওম্যান ও চাইল্ড কেয়ার স্পেশালিটি হাসপাতালে প্রবেশ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) মা হবেন বসিরহাটের তৃণমূল এই এমপি। সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

বুধবার সকালে খবর রটে নায়িকা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দুপুরে সেই দাবি খবর অস্বীকার করেন তার প্রেমিক যশ দাশগুপ্ত। এরপর রাতে নুসরাতের বালিগঞ্জের বাড়ি থেকে নায়িকাকে ড্রাইভ করে হাসপাতালে রওনা দেন যশ।

এর আগে মঙ্গলবার সারাদিন একসঙ্গে কাটিয়েছেন যশ-নুসরাত। শহরের এক পাঁচ তারকা হোটেলে নুসরাতের প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে হাজির হয়েছিলেন যশ।

চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যশ-নুসরাতের প্রেমের গুঞ্জন। নুসরাতের সঙ্গে যশের প্রেম ও একসঙ্গে থাকা নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ ছিল না।

তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরাত জানান, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে লিভটুগেদার নাম দিয়ে তিনি জানান, বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গেছে। যদিও নুসরাতের সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল। তবে এখনো হবু সন্তানের পিতৃপরিচয় গোপনই রেখেছেন নুসরাত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com