শিরোনাম :
কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‘সার্কুলার অর্থনীতি বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার পূর্বশর্ত’ রাবির অধ্যাপক ইমেরিটাস আজহারুল ইসলাম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংবাদ প্রকাশের জেরে বিবার্তার বিরুদ্ধে জিডি

সংবাদ প্রকাশের জেরে বিবার্তার বিরুদ্ধে জিডি

মোহাম্মদপুর প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগের ভিত্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এর বিরুদ্ধে জিডি ও দেখে নেয়ার হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সুনাম ক্ষুন্নের চেষ্টা আখ্যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকদের বিরুদ্ধে থানায় মোহাম্মদপুর একটা সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪৬৬) করেছে কলেজ প্রশাসন।

অনিয়মের বিরুদ্ধে তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনগুলোকে কলেজের সুনাম ক্ষুন্নের চেষ্টা বলে জিডিতে উল্লেখ করেছে কলেজটির প্রশাসন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষে সাধারণ ডায়েরি করেন কলেজের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল হাকিম।

এর আগে, শিক্ষাক্ষেত্রে নানা অনিয়মের দায়ে তথ্য প্রমাণের ভিত্তিতে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে বিবার্তা২৪ডটনেট। প্রকাশিত প্রতিবেদন এবং অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রথম দফায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজকে কড়া সতর্ক করলেও প্রতিষ্ঠানটি বোর্ডের নির্দেশ না মানায় দ্বিতীয় দফায় কলেজের প্রিন্সিপালকে বোর্ডে তলব করা হয়। সেখানে অনিয়মের বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত কলেজটিকে বোর্ডের নির্দেশনা মানতে বাধ্য করা হয়।

ওই ঘটনার প্রেক্ষাপটে বিবার্তার সংশ্লিষ্ট প্রতিবেদকদের বিরুদ্ধে জিডি করা হয়। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিবেদককে হয়রানি করার অভিযোগও রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com