নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস। সোমবার রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী এসপি শহীদুল ইসলাম।
আটককৃতরা হলেন, মো.এরশাদ, মো.রফিক, কামাল হোসেন ও ওমর ফারুক।
এসপি শহীদুল ইসলাম আরো জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ৪ রোহিঙ্গাকে মালামালসহ আটক করে।
Leave a Reply