শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

সাভারে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

সাভার প্রতিনিধি:

সাভারে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত নারীর নাম রুমা আক্তার (৩০)। তার স্বামীর নাম মোবারক হোসেন।

পুলিশ বলছে, রাতের যেকোনো সময় রুমা আক্তারকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ঘর থেকে কিছু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। সকালে নিজ বাড়ির একটি ঘরে তার রক্তাক্ত মৃতদেহ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহত ওই নারী তার নিজের টিনসেড বাড়িতে একাই থাকতেন। কীভাবে ওই নারী খুন হয়েছে বাড়ির ভাড়াটিয়াও জানতে পারেনি। দুর্বৃত্তরা রাতে ওই নারীর বাসায় কিছু ফল ও খাবার নিয়ে আসেন। ফল ও খাবারগুলো কে খেয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরদিকে, সাভারের সবুজবাগ এলাকায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কী কারণে ওই নারীকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীকে হত্যার আগে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা, সেটাও তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com