শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চমকে গেছি, ভোটে এসে ঝুঁকি নিতে চাইনি: পরীমনি

চমকে গেছি, ভোটে এসে ঝুঁকি নিতে চাইনি: পরীমনি

বিনোদন প্রতিবেদক:

কাঞ্চন-নিপুণ প্যানেলে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে মনোনয়ন জমা দিলেও পরে নির্বাচন থেকে সরে আসেন পরীমনি। এমনকি ভোটের দিন নিজের ভোটটাও দিতে এফডিসিতে যাননি ঢাকাই সিনেমার এ আলোচিত নায়িকা।
এ বিষয়ে পরীমনি জানান, সন্তানসম্ভবা হওয়ায় কোনো ঝুঁকি নিতে চান না তিনি ও তার স্বামী শরিফুল রাজ।

নির্বাচন থেকে সরে এলেও ব্যালট পেপারে নাম থেকে যায় পরীর। নির্বাচনি প্রচারে অংশ নেননি এ নায়িকা, ভোট দিতেও আসেননি এফডিসিতে। তবু ৭৯ ভোট জমা পড়ে তার ব্যালটে। পরাজিতদের দলে রয়েছেন আলোচিত এ চিত্রনায়িকা।

যদিও পরীমনির ভাষ্য— তিনি তো নির্বাচনই করেননি। তাই ভোটে জেতা আর হারার কথা উঠছে কেন?

তবে ভোটগ্রহণের দিন এফডিসিতে না আসার অন্যতম কারণ হিসেবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি না মানাকে দুষলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা।

তিনি বলেন, সকালে উঠে টেলিভিশনের খবর ও ফেসবুকে নির্বাচনি ভিডিও ফুটেজ দেখে আমি চমকে গেছি। আমি রীতিমতো ভয় পেয়েছি। ছবিতে দেখলাম এই করোনার মধ্যে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। সবাই গাদাগাদি করে আড্ডা মারছেন। গায়ে লেগে লেগে ভোট দিতে কেন্দ্রে ঢুকছেন।

এর পর তীর্যক মন্তব্য করেন পরীমনি। বলেন, মনে হচ্ছে মেকআপ করা চেহারা দেখানোর জন্য মাস্ক রাখেননি অনেকে। মেকআপ দেখালে পর্দায় গিয়ে দেখান। ভোটের মাঠে তো দেখানোর দরকার নেই। আগে জীবন নাকি আগে চেহারা দেখানো, নাকি ভোট? আমার জীবন, আমার অনাগত সন্তানের জীবন আমার কাছে অমূল্য সম্পদ। সুতরাং এমন পরিবেশে ভোট দিতে সেখানে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে চাইনি।

প্রসঙ্গত এবারের নির্বাচনে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনির অবস্থান ২২তম। তার সমান ৭৯ ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান।

পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com