শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবারও ওয়ালটনের ঝুলিতে বাণিজ্য মেলার সেরা পুরস্কার ‘গোল্ড ট্রফি’

এবারও ওয়ালটনের ঝুলিতে বাণিজ্য মেলার সেরা পুরস্কার ‘গোল্ড ট্রফি’

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে বরাবরের মতো এবারও সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই পুরস্কার ঘোষণা করে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র কাছ থেকে গোল্ড ট্রফি ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক এবং চিফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসার তাপস কুমার মজুমদার।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

এবারের মেলায় বিশ্বমানের নতুন পণ্য নিয়ে ওয়ালটন দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন সাজিয়ে এই পুরস্কার অর্জন করে। প্যাভিলিয়নটি ক্রেতা দর্শনার্থীদেরও নজর কাড়ে। এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে ওয়ালটনের পণ্যগুলোর জোন ভিত্তিক সাজানো হয়। যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

কয়েকজন দর্শনার্থী-ক্রেতা জানান, হোম অ্যাপ্লায়েন্স কোনো পণ্যের কথা চিন্তা করলেই পরিবারের সদস্যরা আগে ওয়ালটনের কথা বলেন। বিশেষ করে ওয়ালটন ফ্রিজ গৃহিনীদের বেশি পছন্দ। এই পণ্যের মান ভালো, সাশ্রয়ী মূল্য। যা সহজে ক্রেতাদের আকৃষ্ট করেছে। তাই যেকোনো পণ‌্য কেনার আগে সেটি ওয়ালটন উৎপাদন করে কিনা তা খোঁজ নেওয়া হয়।

মেলায় আপকামিং কিছু পণ্যের মডেল দেখেও অনেক দর্শনার্থীর ওয়ালটন পণ্যে আগ্রহ বেড়েছে। তাছাড়া মেলায় কয়েকটি জোনে ওয়ালটনের পণ্য প্রদর্শন করা হয়েছে। যা দর্শনার্থীদেরকে আরও বেশি মুগ্ধ করেছে। ফলে তারা প্যাভিলিয়নে ভিড় করছেন।

আগত দর্শনার্থীরা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় পণ্য অর্ডারও করছেন। ক্রেতা দর্শনার্থীরা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনের স্মৃতি ধরে রাখতে ছবিও তুলে রাখছেন।

মেলায় একমাত্র ওয়ালটন প্যাভিলিয়নেই একটি দৃষ্টি নন্দন ফোয়ারা তৈরি করা হয়। দর্শনার্থীরা মেলায় ঘুরে ক্লান্ত হয়ে পড়লে ফোয়ারার সামনে বসে বিশ্রাম নিতে পেরেছেন।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬০টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। এবার মেলায় ১১টি বিদেশি স্টল অংশ নেয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com