শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১০০ কোটি টাকা আয় করে দিয়েছি চলচ্চিত্রকে : মুনমুন

১০০ কোটি টাকা আয় করে দিয়েছি চলচ্চিত্রকে : মুনমুন

বিনোদন প্রতিবেদক:
শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা মুনমুন। দুই প্যানেলের মারামারিতে তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ভোটের দিন জায়েদ খানের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’

কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হল সাংবাদিকদের এমন প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই এক সময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কি না সন্দেহ আছে। সেই আয় আর নেই। এ কারণেই গদির ওপর এখন সবার নজর। অভিনয়ে নয়, এফডিসির গদির জন্য মরিয়া অভিনেতারা। অভিনয় করে তো আর অভিনেতারা টাকা আয় করতে পারছেন না, তাই গদি নিয়ে মারামারি-কাড়াকাড়ি করছে। হয়তো হিংসা করেই এমন কুৎসা রটাচ্ছেন।’
প্রসঙ্গত, ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণের।
এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা রাখছেন মুনমুন।

এ সম্পর্কে মুনমুন জানিয়েছেন, টাকা নয় ভ্যানিটিব্যাগে মাস্ক রেখেছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com