শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রযোজক-পরিচালক আজিজুর রহমান হাসপাতালে

প্রযোজক-পরিচালক আজিজুর রহমান হাসপাতালে

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা রহমান।

অঞ্জনা রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজিজুর রহমান বুলির সঙ্গে হাসপাতালের ছবিও পোস্ট করেছেন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, “বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কিংবদন্তি পর্যটক প্রযোজক ও পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক দুবারের সফল সভাপতি আমার বাচ্চাদের বাবা আজিজুর রহমান বুলি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সবাই দোয়া করবেন যেনো ও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।”

বাংলাদেশে ব্যবসাসফল সিনেমার অন্যতম প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি। তার পরিচালনায় অঞ্জনা ‘হিম্মতওয়ালী’, ‘নেপালি মেয়ে’, ‘বাপের বেটা’, ‘সন্দেহ’, ‘দেশ-বিদেশ’ ও ‘লালু সরদার’ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ (অশোক ঘোষ) প্রযোজনা করে সিনেমাপাড়ায় বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়।
প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। বর্তমানে উত্তরায় বসবাস করেন। জানা যায়, আজিজুর রহমান বুলির হাত ধরেই প্রথম ঢালিউড মুভি হিসেবে ‘দেশ-বিদেশ’ সিনেমাটি হলিউডে চিত্রায়ণ করা হয়। তার নির্মিত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ উত্তর’, ‘জুলি’, ‘আমার সংসার’, ‘সমস্যা’, ‘হিম্মতওয়ালী’, ‘নবাবজাদি’, ‘মতিমহল’, ‘লাভ ইন নেপাল’, ‘শাদী মোবারক’, ‘কালু গুণ্ডা’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘টক্কর’, ‘রাজা-রানী-বাদশা’ উল্লেখযোগ্য।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com