যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুবলী-আদর , সুখবর জানালেন

বুবলী-আদর , সুখবর জানালেন

বিনোদন প্রতিবেদক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘তালাশ’ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই এই জুটি আবারও একটি সুখবর দিলেন।
সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটে অংশ নিয়েছিলেন তারা।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।

টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

নির্মাণ সূত্র থেকে জানা যায়, কয়েক দিনের মধ্যেই শুরু হবে এ সিনেমার শুটিং, চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। ঢাকা ও ঢাকার বাইরে চলবে শুটিং। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com