শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ক্যাম্পিং ইকুইপমেন্ট ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে হংকং (চীন) ভিত্তিক কোম্পানি মেসার্স ক্যাম্পভ্যালি চিটাগাং লিমিটেড।
বৃহস্পতিবার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়া অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং ক্যাম্পভ্যালি চিটাগং লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ বৃদ্ধি) আলী রেজা মজিদ এবং ক্যাম্পভ্যালি চিটাগা লিমিটেডের চেয়ারম্যান হং উ লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন কোম্পানিটি বার্ষিক ২১ দশমিক ৪ মিলিয়ন তাঁবু, ব্যাগ, ব্যাকপ্যাক, ক্যাম্পিং চেয়ার, আসবাবপত্র, লাগেজ, স্লিপিং ব্যাগ, নিট ও ওভেন পোশাক, গাজেবো, ছাতা, গদি এবং আসবাবপত্র ফ্রেম তৈরি করবে। এ কারখানায় প্রায় ৯৩৮০ জন বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন।
একই কোম্পানির মালিকানার অধীনে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে আরো দুটি তাঁবু উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

বেপজা সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ বৃদ্ধি) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম ও বেপজার প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য বেপজা আরো পাঁচটি কোম্পানির সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিগুলো ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২৩ হাজার ৫৮২ জন বাংলাদেশী নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com