শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিনেমার দ্বিতীয় অংশে সামান্থার বদলে দিশা!

সিনেমার দ্বিতীয় অংশে সামান্থার বদলে দিশা!

বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২২৫ মিলিয়ন।

এদিকে সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক সুকুমার। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শেষে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় অংশের শুটিং শুরু করবেন নির্মাতারা। নতুন এই পার্টে সামান্থাকে আইটেম গানে দেখা যাবে না। তার পরিবর্তে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নেওয়া হবে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট দারুণ সফল হওয়ায় দ্বিতীয় পার্টকে খুব গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।

এ সিনেমার দ্বিতীয় পার্টের নাম রাখা হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। প্রথম পার্টের অভিনয়শিল্পীরাই এ পার্টেও অভিনয় করবেন। আগামী ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যায়। এতে আল্লুর বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ফাহাদ ফাসিল। গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় সিনেমাটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com