শিরোনাম :
শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি না করার শপথ হাইওয়ে পুলিশের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি না করার শপথ হাইওয়ে পুলিশের

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য চন্দ্রায় হাইওয়ের অফিস কক্ষে পরিবহন থেকে চাঁদাবাজি না করার শপথ নিয়েছেন। সালনা হাইও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মো. ফি‌রোজ হো‌সেনসহ তার থানায় কর্মরত সকল পু‌লিশ সদস্য মহাসড়‌কে কোনো প্রকার অ‌বৈধ কর্মকাণ্ড, মা‌সিক মা‌সোয়ারা না নেওয়ার বিষ‌য়ে শপথ গ্রহণ করেছেন। পরে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে লি‌খিত অ‌ঙ্গীকার নামা গ্রহণ ক‌রা হয়।

সালনা হাইও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মো. ফি‌রোজ হোসেন জানান, আমার থানার কোনো পু‌লিশ সদস্যর বিরু‌দ্ধে কেউ এই ধর‌নের অ‌নৈ‌তিক কা‌জের তথ্য দি‌লে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষ‌য়ে গাজীপুর রি‌জিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহ‌মদ খান জানান, বুধবার সকালে হাইওয়ের পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ে গাজীপুর, কুমিল্লা, সিলেট, মাদারীপুর ও বগুড়া রিজিয়ন এর সকল হাইওয়ে থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। জুম মিটিংয়ে হাইওয়ের অতিরিক্ত আইজিপি নির্দেশ দিয়েছেন, রোজার ঈদে কোনো পরিবহনকে সিগল্যাল দেওয়া যাবে না। মাসিক মাসোহারা, অবৈধ লেনদেন করা যাবে না। জনগণ যা‌তে ঈদে নির্বি‌ঘ্নে বাড়ি যে‌তে পা‌রে, তাহার ব্যবস্থা কর‌তে হ‌বে। হাইও‌য়ে পু‌লিশের দুর্নীতি বন্ধে তিনি ক‌ঠোর দিক নি‌র্দেশনা প্রদান ক‌রেন। কোনো পু‌লিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহ‌ণের নি‌র্দেশনা প্রদান করেন। এ কারণেই সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ চাঁদাবাজি না করার শপথ নিয়ে সৎ নিষ্ঠাবান দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com