নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে (২০২০-২১) এটি ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।
একই সময়ে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
মঙ্গলবার শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
Leave a Reply