শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলাজট এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির কাছে এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। খবর বাসসের।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধান বিচারপতি জানান, এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উৎসব সুপ্রিম কোর্ট সাড়ম্বরে উদযাপন করবে।

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com