শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের বাজারে আরেক দফা বেড়েছে আটা-ময়দার দাম

দেশের বাজারে আরেক দফা বেড়েছে আটা-ময়দার দাম

নিজস্ব প্রতিবেদক :

আরেক দফা বেড়েছে আটা ও ময়দার দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে খোলা আটার দাম ৫ থেকে ৭ টাকা এবং প্যাকেটজাত আটা ৮ থেকে ১২ টাকা বেড়েছে। খোলা ময়দা ২ থেকে ৫ টাকা আর প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা।
গম আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ডলারের দাম বাড়ার কারণে বেড়েছে আমদানি খরচ। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব পর্যায়ে পরিবহন ভাড়ার বাড়তি চাপ পড়েছে। এ ছাড়া লোডশেডিং ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে এক দিন কারখানা বন্ধ রাখতে হচ্ছে। ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এসব বিষয়ে হিসাব-নিকাশ করে আটা ও ময়দার দাম আরেক দফা সমন্বয় করতে বাধ্য হয়েছেন তাঁরা।

কানাডা বাদে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস রাশিয়া, ইউক্রেন ও ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত এপ্রিল থেকে বিশ্ববাজারে গমের অস্থিরতা শুরু হয়। তখন বাংলাদেশেও গম আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। ফলে দেশে দফায় দফায় গমের দাম বাড়তে থাকে। এরপর ভারত রপ্তানি বন্ধ করলে আরও বেসামাল হয়ে ওঠে আটা ও ময়দার বাজার।
তবে যুদ্ধের কারণে দীর্ঘদিন ইউক্রেন ও রাশিয়া থেকে গম আসা বন্ধ থাকলেও দেশ দুটি থেকে এখন আমদানির পথ খুলছে। অন্যদিকে, বিশ্ববাজারে গমের দাম কমতে শুরু করেছে। তবে বাংলাদেশে এর কোনো সুফল নেই। উল্টো দিন দিন বেড়েই চলছে আটা ও ময়দার দাম।

গতকাল রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, নাখালপাড়া, তেজকুনিপাড়া, হাতিরপুলসহ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি খোলা আটা ৫২ থেকে ৫৫ টাকা, প্যাকেটজাত আটা ৬২ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ দুয়েক আগেও খোলা আটা ৪৫ থেকে ৫০ টাকা এবং প্যাকেটজাত আটা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।
অন্যদিকে, খোলা ময়দার কেজি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও প্যাকেটজাত ময়দার কেজি বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৪ টাকায়। দুই সপ্তাহ আগে খোলা ময়দা ৫৮ থেকে ৬০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৬৫ থেকে ৬৮ টাকায় কেনা যেত।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজার দরের প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে খোলা আটা ৫০ থেকে ৫৫ টাকা এবং প্যাকেটজাত আটা ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, খোলা ময়দার কেজি ৬০ থেকে ৬২ টাকা এবং প্যাকেটজাত ময়দার কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। সংস্থাটির প্রতিবেদন অনুসারে এক মাসের ব্যবধানে খোলা আটার দাম ২৩ শতাংশ ও প্যাকেটজাত আটার দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে। আর খোলা ময়দার দাম ৮ শতাংশ ও প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ২ শতাংশের বেশি। তবে এক বছরের ব্যবধানে খাদ্যপণ্য দুটির দাম বাড়ার হার আরও বেশি। এ সময় আটার দাম সর্বোচ্চ ৬৬.৬৭ শতাংশ এবং ময়দার দাম ৫৩.৪১ শতাংশ বেড়েছে।

খাদ্য মন্ত্রণালয় বলছে, এই অর্থবছরের জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত বেসরকারিভাবে গম আমদানি হয়েছে ৯৭ হাজার ৯০ টন। বর্তমানে দেশে সরকারি গমের মজুদ রয়েছে ১ লাখ ৪৫ হাজার টন।

এ ব্যাপারে বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টসের বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুর রহমান সমকালকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও ডলারের দাম বাড়ার কারণে আগস্টের শুরুর দিকে একবার দাম সমন্বয় করা হয়েছে। তবে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমদানি থেকে সরবরাহ সব পর্যায়ে খরচ বেড়েছে। ফলে দাম সমন্বয় না করে উপায় নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com