নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
মশিউর রহমান রাঙ্গা গত ২৩ অক্টোবর (রোববার) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি করেন।
জি এম কাদের যেন দলীয় সিদ্ধান্ত নিতে না পারেন, সে নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করা হয় বলে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাঙ্গার আাইনজীবী মো. গোলাম মাসুদ করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে ভুল বুঝিয়ে নিজেকেই চেয়ারম্যান ঘোষণা করেন জি এম কাদের—এমন অভিযোগ রাঙ্গার।
এর আগে গত ৪ অক্টোবর জি এম কাদের বিরুদ্ধে জাতীয় পার্টির উপদেষ্টা (দল থেকে বহিষ্কৃত) জিয়াউল হক মৃধা মামলা করেন। ওই মামলায় গত ৩১ অক্টোবর জি এম কাদেরকে দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।
Leave a Reply