নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুইজনকে ফের দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
সোমবার তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে তাদের আবারো সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. আবুল বাসার। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বুধবার জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ ও আরিফ ফাহিম সিদ্দিকীকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
মামলা সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি কার্যক্রম চালাচ্ছিলেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে।
Leave a Reply