শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শামশুল ইসলামকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

শামশুল ইসলামকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ. ন. ম. শামশুল ইসলামকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও শাহাদত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামসুন নাহার লাইজু।

স্বরাষ্ট্রসচিব, ডিআইজি প্রিজন, চট্টগ্রামের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালত থেকে।

চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামশুল ইসলামের বিরুদ্ধে ২০২১ সালের ৩০ মার্চ চট্টগ্রামের ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ওই বছরের ১০ সেপ্টেম্বর শামশুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৪ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকেও কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com