শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাবুল আক্তার জামিন পাননি

বাবুল আক্তার জামিন পাননি

চট্টগ্রাম প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেননি আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মওলা মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাব।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনকে আসামি করে চট্টগ্রামের খুলশী থানায় বাদী হয়ে মামলা করেন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা।

এ দিকে এ মামলায় গত ৩ জানুয়ারি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবু জামিন পান। তবে, এ মামলার অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com