শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের জামিন লাভ

মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের জামিন লাভ

তাজেদুর রহমান,মৌলভীবাজার প্রতিনিধিঃ

বিগত ১৩ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীরা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ১০ জানুয়ারী স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে মুক্তি লাভ করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলেন: জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন।

উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ বিগত ৩০ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মহামান্য হাইকোর্ট আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করিয়ছিলেন এবং মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে সোমবার ৯ জানুয়ারী বন্ড প্রদান করেন। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক আসামীগণ মঙ্গলবার ১০ জানুয়ারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এ সময় রাষ্ট্র পক্ষে কোর্টের সিএসআই জামিনের বিরোধীতা করেন। আসামী পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশগ্রহণ করেন এডভোকেট সৈয়দ নেপুর আলী এবং তাকে শুনানীতে সহযোগীতা করেন সিনিয়র এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র এডভোকেট গিয়াস উদ্দিন মজনু, এডভোকেট মোঃ বিল্লাল হোসেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com