শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্যারোল মুক্তি হলো না রনির বাবার মৃত্যুতে

প্যারোল মুক্তি হলো না রনির বাবার মৃত্যুতে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাবার মৃত্যুতেও প্যারোলে মুক্তি পাননি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি নেতা আব্দুর রহিম রনি।

আজ শনিবার সকালে তার পিতা মহসিন মোল্লা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। পিতার জানাজায় অংশ নিতে আব্দুর রহিম রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আহ্বান জানালেও অনুমতি দেওয়া হয়নি।

পরিবারের পক্ষ থেকে সারাদিন কারাগার এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোরাঘুরি পরও বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আব্দুর রহিম রনি, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরে।

রনির আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট বলেন, আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে রনির বাবার মৃত্যুর খবর আসে। খবর পেয়ে আমরা কাশিমপুর কারাগারে যোগাযোগ করলে শনিবার সরকারি ছুটি হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সারাদিন পর বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ প্রটোকল সুবিধা না পাওয়ায় রনির প্যারোলে মুক্তি মিলছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com