শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিরাজগঞ্জে দুই জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দুই জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেতু খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরকিয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদানসহ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারান্দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হল- উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত.আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)।

মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুনের প্রথম বিবাহ বিচ্ছেদের পর একই উপজেলার বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপন কারীর সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। বিয়ের আগে থেকেই নূর ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই পরকিয়া প্রেমিকের সাথে তার অবৈধ সম্পর্ক চলে আসছিল। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে ন‚র ইসলাম ও শফিকুল ইসলাম মিলে অবৈধ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সেতুকে তার স্বামীর বাড়ি থেকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় নিয়ে আসে। একপর্যায়ে দুজনের মধ্যে একজনকে বিয়ে করার জন্য চাপ দেন সেতু। বিয়ে না করলে তাদের এই অবৈধ সম্পর্কের কথা দুজনের বাড়িতে গিয়ে প্রকাশ করার হুমকি দেন সেতু। এসময় ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম ও শফিকুল সেতুকে ব্রিজের পশ্চিম পাশের ক্ষেতে নিয়ে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুইজন দুই দিক ওড়না টেনে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় সেতুর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৩ জন সাক্ষীকে উপস্থাপন করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার এই রায় প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com