নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিমানের চেয়ারম্যান ও এমডি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ও সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি (প্রধান সিইও) শফিউল আজিম।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার। তিনি সমকালকে জানান, গত মঙ্গলবার দুপুরের পর রাজধানী ধানমণ্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিমানের নতুন চেয়ারম্যান এবং সিইও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন।
এ সময় জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং বিমানের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মো. ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার জারিকৃত এক প্রজ্ঞাপনে বিমান পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে মোস্তফা কামাল উদ্দীনকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
Leave a Reply