শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার জুডিসিয়াল আদালতে ১০ হাজার মামলা নিষ্পত্তি

মৌলভীবাজার জুডিসিয়াল আদালতে ১০ হাজার মামলা নিষ্পত্তি

মৌলভীবাজারপ্রতিনিধি:

মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ২০২২ সালে মোট ১০ হাজার ২৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া চলমান ১০ বছরের অধিক পুরাতন ১১টি ও ৫ বছরের অধিক পুরাতন ২৫১টি মামলা নিষ্পত্তি করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ম্যাজিস্ট্রেসি আদালতে ডিসেম্বর মাস শেষে ৭ হাজার ৩৫৫টি মামলা চলমান রয়েছে। স্বাক্ষী গ্রহণ করা হয় মোট ১৩ হাজার ৩৭৬টি। রেকর্ড রুমে রক্ষিত এক হাজার ২৩টি মেয়াদোত্তীর্ণ নথি বিধিমোতাবেক বিনষ্ট করা হয়। ২০২২ সালে ৫ হাজার ৩০৮টি নথি বিভিন্ন আদালত হতে প্রাপ্ত হয়ে রেকর্ড রোমে সংরক্ষণ করা হয়। মালখানায় রক্ষিত আলামতের মধ্যে থেকে ৬১০টি মামলার আলামত বিধিমোতাবেক ধ্বংস করা হয়।

এ ছাড়া ২০২২ সালে সব প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত ৩০ লাখ ৩৫ হাজার এক শ’ ৯৩ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ও কর্মচারীদের প্রশিক্ষণ নিয়মিত অনুষ্ঠিত হয়। ম্যাজিস্ট্রেসির সব আদালত ও বিভাগসমূহ এবং মৌলভীবাজার জেলার ৭টি থানা ও দুটি রেলওয়ে থানার মধ্যে চারটি থানা ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। পর্যায়ক্রমে অন্য সব থানা পরিদর্শন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার লক্ষ্য প্রতিনিয়ত মানুষের কল্যাণে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে বিচারক ও সহায়ক কর্মচারীদের প্রতিনিয়ত দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি জানান, সাধারণ বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য জুডিসিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, বেগম মুমিনুন্নিসা খানম, সাইফুর রহমান, মোহাম্মদ দাউদ হাসান, বেগম হোসনে আরা বেগম, এম মিজবাহ উর রহমান, মোহাম্মদ জিয়াউল হক ও সহায়ক কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীগণ, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য এজেন্সিসমূহ সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২২ সালে ম্যাজিস্ট্রেসিতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজবাহ-উর-রহমান ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কৃত করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এ কার্যপদ্ধতির মাধ্যমে আগামী দিনগুলোতে সংশ্লিষ্ট বিভাগগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে বলে বিচারপ্রার্থী জনগণ আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com