শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিবিপ্রধান হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডিবিপ্রধান হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

রোববার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে, এদিন সকালে একই আদালতে মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান।

আবেদনে অন্য যাদের আসামি করা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান, যুগ্মপুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, এসি মতিঝিল জোন গোলাম রুহানি, আনসার সদস্য আল আমিন ওরফে মাহিদুর রহমানসহ অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ পুলিশ সদস্য।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অনেকেই আহত হন। এ ঘটনার পর বিকেলেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় পুলিশ।

বিএনপির অভিযোগ, পুলিশ তল্লাশির নামে কার্যালয়ে ভাঙচুর করেছে। এ ছাড়া পুলিশের তল্লাশির পর ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র ও নগদ অর্থ লুট হয়েছে। এতে ৫০ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দলটির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com