শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাবা-মাকে একসঙ্গে বসার পরামর্শ আদালতের

বাবা-মাকে একসঙ্গে বসার পরামর্শ আদালতের

নিজস্ব প্রতিবেদক:

দুই শিশুর মঙ্গলের কথা চিন্তা করে তাদের বাংলাদেশি বাবা ও জাপানি মাকে একসঙ্গে বসে সমাধানের পরামর্শ দিয়েছেন আদালত। পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বৃহস্পতিবার এ পরামর্শ দেন। একই সঙ্গে পারিবারিক আদালতে ইমরানের করা মামলা খারিজের আদেশও স্থগিত করা হয়।

২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালত বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে আপিল করেন বাবা প্রকৌশলী ইমরান শরীফ।

এদিন আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানি করেন আইনজীবী নাসিমা আক্তার। আর মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। উভয়পক্ষের শুনানির শেষে আপিল গ্রহণ করে আদালত বলেন, এক শিশু বাবার কাছে আরেকজন মায়ের কাছে থাকতে চায়। আইনজীবীসহ আপনারা শিশুদের মঙ্গলের কথা চিন্তা করে আদালতের বাইরে একত্রে বসুন।

আদালত বলেন, শিশুরা কার সঙ্গে থাকবে, সে বিষয়ে তারা একেক সময় একেক কথা বলবে। কিন্তু আপনারা তাদের কল্যাণের বিষয়টি দেখবেন। ন্যাচারাল ট্রেন্ড, ন্যাচারাল ল’-এর বিষয়টি আসল। পাশাপাশি মামলার নথি তলব করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম (মিলন) এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ঢাকার পারিবারিক আদালত দুই মেয়েকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। ছোট মেয়ে বাবার কাছেই রয়েছে। তাকে উদ্ধারে মা গুলশান থানায় জিডি করেন। পরে তাকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত খাস কামরায় ছোট মেয়ে লায়লা লিনার বক্তব্য শোনেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাবার কাছে এবং আরেকদিন মায়ের কাছে থাকার আদেশ দেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com