যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবির দুই ছাত্রলীগ নেতা কারাগারে

ঢাবির দুই ছাত্রলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ সমকালকে এ খবর নিশ্চিত করেছেন।
দুই নেতার মধ্যে ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি ইমনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। সেই সঙ্গে দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্র জানায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তাঁর বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা যান সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের গেটে। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের তল্লাশি শুরু করেন। এ সময় তাঁরা তাঁদের মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে ইমন ও রবিনকে আটক করে।
এ বিষয়ে ওসি নুর মোহাম্মদ বলেন, চাঁদা দাবির অভিযোগে পুলিশ হাতেনাতে তাঁদের আটক করেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, তাঁদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com