শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাইকোর্টের নিষেধাজ্ঞা ‘ফারাজ’ সিনেমা প্রচারে

হাইকোর্টের নিষেধাজ্ঞা ‘ফারাজ’ সিনেমা প্রচারে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. খসরুজ্জমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে, গুলশানে হলি আর্টিজনে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ভয়াবহ ওই হামলার ঘটনায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করেন তিনি।

এদিকে মুম্বাইয়ের পরিচালক হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ সিনেমাটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়।

সিনেমাটি মুক্তির আগে জঙ্গি হামলায় নিহত অবিন্তার মা রুবা আহমেদ অভিযোগ করেন, তার নিহত মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে, পরিবারের কোনো সম্মতি না নিয়ে ও ভুল তথ্য উপস্থাপন করে ‘ফারাজ’ ছবিটি বানানো হয়েছে। ছবিটির মুক্তি আটকাতে চেয়ে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একক বিচারপতির বেঞ্চ ‘ফারাজ’ ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

‘ফারাজ’ মুক্তিতে ভারতের আদালত শর্ত আরোপ করে দেন, ছবিটি পর্দায় দেখানোর সময় এই মর্মে একটি ‘ডিসক্লেইমার’ দিতে হবে যে সিনেমাটি ঢাকার জঙ্গি হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হলেও সিনেমাতে তুলে ধরা ঘটনাগুলো ‘সম্পূর্ণ কাল্পনিক’ (পিওর ওয়ার্ক অব ফিকশন)।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com