শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১০ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী ডেমরা থেকে গ্রেপ্তার

১০ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী ডেমরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মুক্তিযুদ্ধে গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মুসলিম মোহাম্মদ আলীকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। প্রায় ১০ বছর পলাতক ছিলেন তিনি। গতকাল রোববার রাজধানীর ডেমরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব ঝিনিয়া গ্রামে।

র‌্যাব জানায়, আবু মুসলিম মোহাম্মদ আলী ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের অন্যতম সংগঠক এবং সুন্দরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সদস্য ছিলেন। একাত্তরে শান্তি কমিটির গাইবান্ধা জেলাপ্রধান মওলানা মমতাজ উদ্দিনের নেতৃত্বে এলাকায় হত্যা, অপহরণ, নির্যাতন ও লুটপাট চালিয়েছেন তিনি। একাত্তরের ৯ অক্টোবর আবু মুসলিমের নেতৃত্বে কয়েকজন রাজাকার এবং পাকিস্তানি হানাদার বাহিনী মালিবাড়ি গ্রামের গণেষ চন্দ্র বর্মনের বাড়িতে হামলা করে লুটপাট চালান। আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। গণেষ চন্দ্র বর্মনকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে মৃতদেহের সঙ্গে ইট ও পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেন।

ওইদিন একই এলাকার আকবর আলীকে ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়। আকবর আলীর ছেলে আনিছুর রহমান বাদী হয়ে ২০১৩ সালে গাইবান্ধার আদালতে আবু মুসলিমসহ কয়েকজনের নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন।

মামলাটি ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার পরই আবু মুসলিম আত্মগোপনে চলে যান। ২০১৭ সালে আবু মুসলিমসহ অপর পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com