যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন

পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যকে পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মো. আকমল হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে পাঁচ জেএমবি সদস্যের পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬ (২) ধারায় প্রত্যককে পাঁচ হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনের ৭ ধারায় প্রত্যককে ২০ বছর এবং পাঁচ হাজার টাকা ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮ ধারায় ছয় মাস এক হাজার টাকা, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৯ ধারায় সাত বছর, এক হাজার টাকা, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে আরো উল্লেখ করেন, আসামিরা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬ (২), ৭, ৮, ৯ ও ১৩ ধারায় আসামী মো. হোসেন আলী লাল, মো. আসমত আলী ওরফে লাল্টু, মো. শফিউল আলম সাদ্দাম, মো. আবু নাঈম মিস্টার ও আলী হোসেন এ অপরাধ সংগঠিত করেছেন বিধায় আসামিদের এসব অপরাধে দণ্ডিত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com