শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে সিদ্দিক খান নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মারধরে আহত সিদ্দিক খানকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিদ্দিক মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের লতিফ খানের ছেলে।

স্থানীয় ও মাদারীপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের সিদ্দিক খান ব্যবসায়িক কাজে মাদারীপুর শহরে যাচ্ছিলেন। পথে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মধ্যেরচক এলাকার ফাঁকা জায়গায় পেয়ে তাকে মারধর করে এবং টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে সিদ্দিককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী সিদ্দিক বলেন, অটোরিক্সায় আমি মাদারীপুর শহরে আসছিলাম। এ সময় সর্বহারা পার্টির সক্রিয় সদস্য ঈমান ফরাজী, রাসেল ফরাজী ও লুৎফর ফরাজী আমাকে মারধর করে আমার কাছে থাকা আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর জানান, সিদ্দিক নামে একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আহত ব্যক্তি একটি মামলা বাদী। মামলার বাদী এবং আসামিরা একই অটোরিক্সায় ছিলেন। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com