গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহ গফরগাঁওয়ে করলা ও কুমড়া ক্ষেত নষ্ট করে দিল দুর্বৃত্তরা। চরআলগী ইউনিয়নে চরআলগী গ্রামের ৮ নং ওয়াডে ভাটি পাড়া গাইন বাড়ির মৃত : আছর উদ্দিন এর ছেলে মহির উদ্দিনের ৭০ শতক জমিতে করলা ও কুমড়া চাষ করেছে। অনেক ভালো ফলন আসছে। গত কাল গভীর রাতে কে বা কারা শত শত করলা ও কুমড়ার ফলসী গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। জমির মালিক মহির উদ্দিন শুক্রবার সকালে করলা ও কুমড়া উঠানোর জন্য জমিতে গিয়ে দেখে গাছ ও গুরি মাটিতে পড়ে আছে এবং সব কিছু ছিন্নভিন্ন। ক্ষেতের চতুর দিকে সুতা দিয়ে গুরি বাঁধানো ছিল গুরির সুতা কেটে রেখে যায়, ফলন্ত গাছ গুলো জলছে গেছে। জমির মালিক এর কাছে জানতে চাইলে জানায় আমাদের সাথে শুত্রুতা করে কাজটা করছে আমার ধারণা এলাকায় কয়েকজনে এই কাজটা করতে পারে । আমাদের চরের পণ্য কৃষি উৎপাদিত গফরগাঁও ও গাজীপুর ও ঢাকায় রপ্তানি হয়। আমার ৭০ শতক জমিতে নিজের শ্রম ও লক্ষ টাকা অধিক খরচ করে এইবার অনেক ভালো ফলন হয়েছে। আনুমানিক ৫ লক্ষ টাকার অধিক বিক্রি হতো এমন আশা করেছিলাম কিন্তু তছনছ করে দিল আমার সাজানো ফসল। আমাকে নিঃস্ব করে দিল খারাপ প্রকুতির কয়েকজন লোক। আশে পাশে জমির মালিকদের কাছ থেকে জানা যায় মহির উদ্দিনের ফসলী গাছ করলা ও কুমড়া গাছ গুলো গুরি সহ কেটে নষ্ট করে কে বা কারা। তার জমির পাশে আমাদের ক্ষেত আমাদের কোনো ক্ষতি হয়নি। সাবেক মেম্বার পলি আক্তার স্বামী সোহাগ মিয়ার ওই রাতে ২০ শতক জমির গাছ গুলো ক্ষতি করে দেয় দুর্বত্তরা
Leave a Reply