কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ অভিযানে চকরিয়ায় তিনশত ঘনফুট ০১ টি চোরাই গর্জন কাঠ ভর্তি ট্রাক গাড়ী জব্দ করা হয়েছে।
বরিবার সকালে চকরিয়াতে বনবিভাগ বিশেষ অভিযান চালিয়ে জব্দ করেছে।
জব্দকৃত কাঠের মুল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
০৯ এপ্লিল ২০২৩ রবিবার ১০ টায় কক্সবাজারের চকরিয়াতে চোরাই কাঠ পাচার হয়ে আসছিল এমন গোপন সূত্রের ভিত্তিতে মোঃ মনিরুজ্জামান,রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজ এলাকায় এক সাঁড়াশি অভিযান চালায় অবৈধভাবে পরিবাহিত আনুমানিক ৩০০ ঘনফুট গর্জন কাঠ ভর্তি ০১ টি ট্রাক গাড়ীকে আটক করে অফিস হেফাজতে আনা হয় এবং মামলা দায়েরর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রেন্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জান জানিয়েছেন। অফিস সুত্রে জানাগেছে জব্দকৃত গাছের যার বাজার মূল্য প্রায ৫ লাখ টাকা।
অভিযানের বিষয়টি মোঃ আনোয়ার হোসেন সরকার,বিভাগীয় বন কর্মকর্তা,কক্সবাজার উত্তর বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।সদর শহর রেইন্স কর্মকর্তা মনিরুজ্জামান বলেন অভিযান অব্যাহত রয়েছে তারই অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে।
Leave a Reply