শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানিলন্ডারিংয়ের মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিতের শুনানি ২৬ এপ্রিল

মানিলন্ডারিংয়ের মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিতের শুনানি ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

মানিলন্ডারিংয়ের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বার জজ আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল ইসলাম। মনিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এ দিন আদালত জানান, আগামী ২৬ এপ্রিল শুনানি না হওয়া পর্যন্ত গোল্ডেন মনির জামিনে মুক্ত হতে পারবেন না।

এর আগে, গত ৫ এপ্রিল মানি লন্ডারিংয়ের মামলায় গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে গোল্ডেন মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com