শিরোনাম :
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বাবুল চিশতিসহ তিনজনের ২০ লাখ টাকা জরিমানা

ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বাবুল চিশতিসহ তিনজনের ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ তিনজনকে ২০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে বাবুল চিশতিকে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীমকে ৫ লাখ ৬০ হাজার ২০২ টাকা ও সাবেক ইভিপি ও হেড অব আইটি শাহ আজমকে ৫ লাখ ৭৪ হাজার ২৬৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে তাদেরকে এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বাবুল চিশতি ও কে এম শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাদের ফের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অপর আসামি শাহ আজম জামিনে রয়েছে।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে বিজনেজ মিটিংয়ের নামে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৮ আগস্ট গুলশান থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সহিদুর রহমান। তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত ২০২০ সালের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com