শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‘রিজভীর কারামুক্তিতে বাধা নেই’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‘রিজভীর কারামুক্তিতে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলাই জামিন দিয়েছেন আদালত। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) মানহানি মামলায় রিজভীর জামিন মঞ্জুর করেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ জামিননামা কারাগারে পৌঁছালেই কারামুক্ত হতে পারবেন বলে জানান রিজভীর এ আইনজীবী।

জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ২০২২ সালের ৭ ডিসেম্বর রুহুল কবির রিজভী গ্রেপ্তার হন। এরপর ঢাকাসহ সারাদেশে ৫০টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

গোপালগঞ্জের মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ২১ নেতাকর্মীসহ গোপালগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি দেলোয়ার ও তার বাবা হাসেম সরদারের নাম উল্লেখ করে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে রিজভী তাদের রাজাকার, পাকিস্তানিদের দোসর ও যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ২০ জানুয়ারি আইনজীবী দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। এ মামলায় জামিন পেয়েছেন রিজভী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com