শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুন্সীগঞ্জ ধলেশ্বরীতে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ ধলেশ্বরীতে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. আমির হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অপর এক শিশু রিমন (৯)।

রবিবার (৩০ এপ্রিল) রাতে ৯টার দিকে আমির হামজার মরদেহ উদ্ধার করে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু।

পানিতে ডুবে মৃত্যু হওয়া মো. আমির হামজা (৮) চান্দেরচর এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে শিশু মো. রিমন (৯)।
স্থানীয়রা জানান, জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকার লেকু মার্কেট সংলগ্ন কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে ২ শিশু গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ দুই শিশুর আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ৯ টার দিকে নিখোঁজ দুই শিশুর মধ্যে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অপর শিশু রিমন। তবে শিশুটিকে উদ্ধারের ধলেশ্বরী নদীতে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও সিরাজদিখান থানা পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com