শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে ২০০ মানুষের চক্ষুসেবা, বিনামুল্যে চোখের ছানি অপারেশন

পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে ২০০ মানুষের চক্ষুসেবা, বিনামুল্যে চোখের ছানি অপারেশন

 

 

মো রাশেদুল ইসলাম.পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে ২০০ অসহায় দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনের জন্য চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ লাইন্সে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। জেলার পাঁচ উপজেলা থেকে চোখের ছানি পড়া অসহায় দরিদ্র মানুষদের বাছাই করে ক্যাম্পে আনা হয়। পরে তাদের প্রাথমিক রোগ নির্ণয় করা এবং স্বাস্থ পরীক্ষা করা হয়। যারা চোখের অন্যান্য রোগে আক্রান্ত তাদের দেওয়া হয় ব্যবস্থাপত্র। আর চোখে ছানি পড়া ব্যক্তিদের অপারেশনের ব্যবস্থা করা হয়। দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম সাইফুল্লাহ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাজ্জাদুল বারী ও মুশফিকুল আলমসহ চিকিৎসকরা এই ক্যাম্প পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, বাছাইকৃত রোগীদের রংপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। তাদের যাতায়াত খরচ ও থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। যারা কেবল অর্থের অভাবে নিজেদের চোখের ছানি নিয়েই কষ্টে জীবনযাপন করছেন তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই আয়োজন বলে জানান পুলিশ সুপার।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com