আবুল কালাম আজাদ
কক্সবাজারের চকরিয়াতে অভিযান ৯টি মামলার পলাতক আসামি কলিম উল্লাহকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরি, মারামারি, দস্যুতাসহ মোট ৯ মামলার আসামি কলিম উল্লাহকে গতকাল বৃহস্পতিবার ভোরে রাতে
উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায় তাকে গ্রেপ্তার করা হয় । কলিম উল্লাহ ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামে ছগির আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, কলিম উল্লাহ পুলিশ ও বন বিভাগের তালিকাভুক্ত বনদস্যু। দস্যুতা ছাড়াও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানা এক ডজন মামলা রয়েছে। চকরিয়া থানায় ছয়টি বন মামলা, মারামারি ও দস্যুতাসহ মোট ৯টি মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কলিম উল্লাহের বিরুদ্ধে ৬টি ওয়ারেন্ট ও ০৩ টি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply